• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন |

নীলফামারীতে আন্ত:জেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

সিসি নিউজ।। নীলফামারীতে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আচককৃতরা হলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রাজু মিয়া (৩০), দুখু মিয়া (৩৮), জাহাঙ্গীর হোসেন (৩৯) ও রংপুরের কাউনিয়া উপজেলার আলমগীর হোসেন (৩০)। তাদেরকে উপজেলা সদর থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানান, গত সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে নীলফামারীর সৈয়দপুর শহরের ক্যান্টবাজার মোড়ে রিমন হোসেন নামে এক অটোবাইক চালককে চেতনানাশক ঔষুধ খাইয়ে তাঁর অটোবাইকটি চুরি করে নিয়ে যায় চোরের এ চক্রটি। খবর পেয়ে সৈয়দপুর থানার এসআই আনিছুজ্জামান তাৎক্ষনিক রিমনকে উদ্ধারসহ স্থানীয়দের সহযোগিতায় ওই চক্রটির সদস্য আলমগীর হোসেনকে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়।এ ঘটনায় অটোচালক রিমন বাদী হয়ে ওইদিন সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন। সে সৈয়দপুর পৌর এলাকার ঢেলাপীর আবাসনের আতিয়ার রহমানের ছেলে।
এ ঘটনায় বাদীর অভিযোগির ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সরোয়ার আলমের নির্দেশনায় পুলিশের একটি টিম গত মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে আন্ত:জেলা চোর দলের বাকী ৩ সদস্যকে গ্রেফতার করে।
অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম আজকের পত্রিকাকে জানান, আলমগীর হোসেন চেতনানাশক ঔষুধ খাইয়ে অটোচালকের সাথে কথা বলতে থাকেন এবং চেতনাহীন না হওয়া পর্যন্ত তাকে ব্যস্ত রাখেন। এই সুযোগে অপর সহযোগি রাজু মিয়া অটোবাইকটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশের হাতে আলমগীরের দেয়া স্বীকারোক্তিতে চোরাইকৃত তিনটি অটোবাইক উদ্ধার করা হয়। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। তাদেরকে গ্রেফতারের ফলে এলাকায় অটোবাইক চুরি কমে যাবে বলে আশা করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম, ডিবি ওসি খ.ম আখেরুজ্জামান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ