• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন |

ফুলবাড়ীর সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ের ফলাফল ঘোষণা ও মেধাবৃত্তি প্রদান

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেতদিঘী ইউনিয়নের সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীদের নগদ অর্থ, সনদসহ পুরস্কার এবং কৃতকার্য সকল শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন আলহাজ্ব সারবে ফাতেমা ফাউন্ডেশন।
এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেতদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সিদ্দিশী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপাধক্ষ শাহ মোঃ আব্দুল কুদ্দুস।
বিশেষ অতিথি ছিলেন সাবের-ফাতেমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ চৌধুরী, বেতদিঘী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সারওয়ার আলম সরকার, প্রমুখ।
এসময়  বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ