• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে খানসামায় ছাত্রলীগের মতবিনিময় সভা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারী) সন্ধ্যায় স্থানীয় সাংসদের খামার বিষ্ণুগঞ্জ গ্রামের বাসায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহয়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী,এমপি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সুমন, লিটন রহমান লিটু, মোস্তাওফিক আহমেদ শামীম, আবু নাসের সরকার, আবু হেনা, মাহবুব সুমন, জারিফ খান জিওনসহ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

স্থানীয় সাংসদ আবুল হাসান মাহমুদ আলী তাঁর বক্তব্যে বলেন, আগামী নেতৃত্বের জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের রাজনীতির সাথে ভালো ছাত্র হিসেবে প্রস্তুতি নিতে হবে। এছাড়া তিনি তাঁর বক্তব্যে আগামী সংসদ নির্বাচনে স্বাধীনতা বিরোধীদের দাঁতভাঙা জবাব দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের সর্তক ও সজাগ থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ