• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ, বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত পুলিশ

সিসি নিউজ।। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলটির নেতা-কর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে রংপুরে আগামীকাল শনিবার বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সময়ে পাশেই পাল্টা সমাবেশের ডাক দিয়েছে রংপুর মহানগর আওয়ামী লীগ। মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন থাকবে।

বিএনপির সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি থাকবেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজ উন নবী ও জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান। সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে দলটি। বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মীর সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে সামসুজ্জামান সামু বলেন, বিএনপির কার্যালয়ের সামনে গ্র্যান্ড হোটেল মোড়ে সড়কের পাশে একটি সভামঞ্চ তৈরি করা হবে। সেখানে বেলা দেড়টা থেকে শান্তিপূর্ণ সমাবেশ হবে। সমাবেশ সফল করতে রংপুর নগর ছাড়াও বিভিন্ন জেলা থেকে দলের নেতা-কর্মীরা অংশ নেবেন।

বিএনপির সমাবেশস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে একই সময়ে পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ করার কথা জানিয়েছে রংপুর মহানগর আওয়ামী লীগ। এ সমাবেশে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় প্রমুখ।

রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম বলেন, সমাবেশে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। দলের নেতা-কর্মীরাও সমবেত হবেন। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

রংপুর মহানগর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে শনিবার রংপুর নগর এবং আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ