• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামী ফুলবাড়ীতে গ্রেফতার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। ঢাকা জেলার আশুলিয়া থানার একটি চাঞ্চল্যকর ধর্ষন মামলার প্রধান আসামী অভিযুক্ত মোঃ আসাদুজ্জামান রকি (২৫) কে দিনাজপুরের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে দিনাজপুর র‌্যাব-১৩,ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এর একটি বিশেষ আভিযানিক দল।
গত সোমবার (৬ জানুয়ারি) রাতে ফুলবাড়ী উপজেলার বেতদিঘী এলাকা থেকে তাকে আটক করা হয়,সে দির্ঘদিন ধরে আত্ম গোপনে ছিল। আটক আসাদুজ্জামান রকি হাকিমপুর উপজেলার নওপাড়া গ্রামের বাসিন্দা।
দিনাজপুর র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিঙ্গপ্তিতে জানানো হয়েছে, দিনাজপুর র‌্যাব-১৩,ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এর একটি বিশেষ আভিযানিক দল, গত সোমবার (৬ জানুয়ারি) রাতে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফুলবাড়ী উপজেলার বেতদিঘী এলাকায় অভিযান চালিয়ে ঢাকা জেলার আশুলিয়া থানার একটি চাঞ্চল্যকর ধর্ষন মামলার আসামী মোঃ আসাদুজ্জামান রকি(২৫) কে আতœগোপনকৃত অবস্থায় গ্রেফতার করে । বিঙ্গপ্তিতে আরও বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মোঃ আসাদুজ্জামান রকি ধর্ষনের ঘটনায় তার জড়িত থাকার বিষয়টি প্রাথমিক ভাবে স্বীকার করে এবং গ্রেফতার এড়ানোর লক্ষে সে এই এলাকায় আতœগোপন করে ছিল।

উল্লেখ্য, গত ২০২ সালের ১৪ই মার্চ ঢাকা জেলার আশুলিয়া থানার কাঠগড়া বাজার এলাকাস্থ অভিযুক্ত মোঃ আসাদুজ্জামান রকি, তার খালি বাড়ীতে, গ্যাসের চুলায় সমস্যার কথা বলে একই বিল্ডিংয়ের প্রতিবেশী তথা ভিকটিমকে বিষয়টি দেখার জন্য ডেকে এনে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ওই ধর্ষন মামলার বিষয়টি বিভিন্ন সোস্যাল মিডিয়ায় সহ ও স্থানীয় ভাবে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। এরপর মামলার সুত্র ধরে র‌্যাব তাকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ