• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক দু’কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে জব্দকৃত প্রায় দু’কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে,ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন।
রোববার সকালে ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যটলিয়ন সদর দপ্তরে আনুষ্ঠানিক ভাবে এই মাদবদ্রব্য ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য ধ্বংস করন অনুষ্ঠানে ফুলবাড়ী ২৯ ব্যটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আলমগীর কবির পিএসসি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মোঃ আনোয়ার লতিফ খান বিপিএম পিএসসি, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আজগর পিএসসি, দিনাজপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মনিরুল ইসলাম ও মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক। এসময় স্থানীয় জনপ্রতিনিধি,শিক্ষার্থী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী ২৯ ব্যটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আলমগীর কবির জানায় ২০২২ সালের ১মে থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত, সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযানে জব্দকৃত ১৫ হাজার ৫৮ বোতল ফেন্সিডিল, ১২০৩ বোতল এমকেডিল, ৩৯২২ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৩ দশমিক ২ কেজি গাঁজা, ১২৭২ বোতল বিদেশী মদ, ৫৪ দশমিক ২৫ লিটার দেশী মদ, ২০১৬৪ পিস মাদক জাতীয় ইঞ্জেকশন, ৪৫ হাজার ৭৫৩ বোতল যৌন উত্তেজক সিরাপ, ১৭ গ্রাম হিরোইন ও দুই গ্রাম আফিম ধ্বংস করা হয়। যার বাজার মূল্য আনুমানিক দুই কোটি টাকা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ