• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

করো মুখে হাসি, কারো চোখে জল

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে নবাগত শিক্ষকদের বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধা ৬টায় উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা কার্যালয়ে যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এই  বরণ ও বিদায় সংবধনা প্রদান অনুষ্ঠিত হয়।
আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।
এতে  শিক্ষক আশরাফুল ইসলাম ও শিক্ষক শরিফা আক্তার লাকীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, পৌর প্যানেল মেয়র মামুনুর রশীদ।
এছাড়াও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এসকে মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক আবু তালেব, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল আলিম, সহকারী শিক্ষক আপেল মাহমুদ প্রমুখ।
পরে অবসরপ্রাপ্ত ৭ জন শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জ্ঞাপনসহ সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এদিকে ২০২০ ও ২০২৩ সালের নবাগত ১৩৪ শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়। অপরদিকে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ