• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দলিল লেখক আটক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মুসা আলম (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে, গত বুধবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় পৌর এলাকার উত্তর কৃষ্ণপুর কদমতলী নামক স্থানে। আটক মুসা আলম পৌর এলাকার উত্তর কৃষ্ণপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন দলিল লেখক।
থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই গৃহবধু ফুলবাড়ী থেকে আশ্রয়ণ প্রকল্পের নিজ বাড়ীতে যাওয়ার সময় পৌর এলাকার উত্তর কৃষ্ণপুর কদমতলী নামক স্থানে মুসা আলম ওই গৃহবধুর পথরোধ করে জোরপূর্বক রাস্তার পার্শ্বের ধান খেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ওই গৃহ বধুর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ধর্ষণ চেষ্টাকারি মুসা আলমকে হাতেনাতে আটক করে থানায় খবর দেয়। ওই রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধারসহ ধর্ষণ চেষ্টাকারি মুসা আলমকে আটক করে থানায় নিয়ে আসে। এব্যাপারে ওই গৃহবধু বাদী হয়ে বৃহস্পতিবার (২৩ মার্চ) ফুলবাড়ী থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছেন। যার মামলা নং ১৪।
ধর্ষণ চেষ্টা ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আশ্রাফুল ইসলাম বলেন, অভিযুক্ত মুসা আলম ওই গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেছে এমন অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত মুসা আলমকে বৃহস্পতিবার (২৩ মার্চ)দুপুরে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ