• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে রোববার (২৬ মার্চ) যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটির শুরুতে সূর্য্যদয়ের সাথে সাথে ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্পন করা হয়।
এ উপলক্ষে সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে কুচ-কাওয়াজ ক্রিড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচি উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা  মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এসময় স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ ওয়াসিকুল ইসলাম ও অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন এবং ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম পতাকা মঞ্চে উপস্থিত থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে (মার্চফাস্ট) কুচ-কাওয়াজের সালাম গ্রহন করেন।
পরে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সংবর্ধনা প্রদান সহ উপহার তুলে দেয়া হয়।
স্বাধীনতা দিবসের এই কর্মসুচিতে জনপ্রতিনি মুক্তিযোদ্ধাগণ, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ