• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে তিন ব্যবসায়ীর জরিমানা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে তিন মাংস ব্যবসায়ীর ৭হাজার টাকা
জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর ১২টায় পৌর শহরের নিমতামোড়, টিটির মোড় এবং কাচাবাজার ঘুরে এই অভিযান পরিচালনা করেন দিনাজপুর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মমতাজ বেগম।
এসময় পানি দিয়ে মাংস ভেজানোর অপরাধে ভোক্তা অধিকার আইনের ৪৬ ধারায় পৌর বাজারের মাংস ব্যবসায়ী আব্দুল আলিমকে ৩হাজার, একই অপরাধে আব্দুল কায়ুম কে ৩হসজার টাকা এবং নুরুল ইসলামকে এক হাজার টাকা জরিমানা আদায়
করেন।
এসময় দিনাজপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুশফিকুর রহমান, জেলা কাব এর সদস্য মাসউদ রানা, উপজেলা সেনেটারী অফিসার জগদিশ চন্দ্র রায় সহ পুলিশ সদস্য গণ উপস্থিত ছিলেন। পরে কাচাবাজারে হোটেল ব্যবসায়ীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ