• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খানসামায় ছাত্রলীগের উদ্যোগে গরীব ও অসহায়দের মাঝে ঈদ উপহার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগ খামারপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে গরীব ও অসহায়দের মাঝে ইদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার খামারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ, যুগ্ম আহ্বায়ক আবু নাসের সরকার, মাহবুব রহমান সুমন, খামারপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা খলিলুর রহমান, উপজেলা তাঁতীলীগ নেতা মনিরুল, খামারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক সোহেল চৌধুরী শুভ, ছাত্রনেতা রাজু, শুভ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীগণ।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে বাংলাদেশ ছাত্রলীগ ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা গরীব ও অসহায় মানুষের জন্য কাজ করেন। তারই নির্দেশে গরীব ও অসহায় মানুষের পাশে আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ