• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে জাপার ইফতার পাটিতে দু’পক্ষের মধ্যে মারামারি। আহত ৯, গ্রেপ্তার ১

সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে জাতীয় পার্টির ইফতার পার্টিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার ঘটনা ঘটে। গত মঙ্গলবার সন্ধ্যার ওই ঘটনায় ৯ ব্যক্তি আহত হয়েছে। এ ঘটনায় রাত ১২টার দিকে মাগুড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাহমুদুল হাসান শিহাবকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা জাতীয় পাটির পক্ষে দলীয় সংসদ সদস্য (নীলফামারী-৪) আহসান আদেলুর রহমান আদেলের মাগুড়ার বাড়িতে বিকেলে ইফতার ও দোয়া মাহফিলের আযোজন করে দলীয় নেতাকর্মীরা। এসময় এলাকার লেবু মিয়ার বাসস্ট্যান্ডের ব্যবসায়ীদের মাঝে ইফতার বিতরণ করণ করা হয়। ওই বাজারে জাতীয় পাটির নেতা (এমপির বিপক্ষের) মাগুড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাহমুদুল হাসান শিহাবের দোকান কর্মচারীর হাতে ইফতার প্রদান করা হয়। কর্মচারী সেটি দোকানে রাখলে শিহাব ওই প্যাকেট দেখে এমপির উদেশ্যে গালাগালি করেন। এতে এমপির পক্ষের লোকজন প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। এঘটনায় উভয় পক্ষের নয়জন নেতাকর্মী আহত হলে ওই রাতে খলিল হোসেন (৩০), ছপিরন বেগম (৫০), ফারুক হোসেন (৪৫) ও হাসান আলীকে (৭০) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর এলাকার আলী মামুদের ছেলে আহাদুল হোসেন বাদি হয়ে ওই রাতে পাঁচ জনে নামে থানায় একটি মামলা দায়ের করেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ওই মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান শিহাবকে রাত ১২টার দিকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ