• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে বো‌রো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

ফুলবাড়ী (‌দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা খাদ্য বিভাগ এর আয়োজনে অভ্যন্তরীণ বো‌রো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। র‌োববার (৭ মে) সকাল ১১টায় ফুলবাড়ী (এলএসডি) খাদ্য গুদামে এই ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা মন্ত্রণালয় সম্প‌র্কিত সংসদীয় স্থায়ী ক‌মি‌টির সভাপ‌তি বীরমু‌ক্তি‌যোদ্ধা মোস্তা‌ফিজুর রহমান ফিজার এম‌পি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার( ভূমি) মোহাম্মদ জাফর আ‌রিফ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলস ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, জেলা প‌রিষদ সদস্য শফিকুল ইসলাম বাবু, ইউ‌পি চেয়ারম্যান শাহ মো. আ. কুদ্দুস, বি‌শিষ্ট ব্যবসা‌য়ী রুহুল আমীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মঈন উ‌দ্দিন, প্রাণ ফুলবাড়ী ফ্যাক্টারীর জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসাইন,ফুলবাড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) মাহমুদ মো. ইমরান প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জনা যায়, চলতি বো‌রো মৌসুমে উপজেলার দু’টি এলএসডি গুদামে বোরো ধান ৩০টাকা কেজি দরে ১হাজার ২০২ মেট্রিক টন এবং সিদ্ধচাল প্র‌তি‌কে‌জি ৪৪ টাকা দরে ৯ হাজার ২২২ মেট্রিকটন সংগ্রহ করা হবে। ৭‌ মে সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে আগামী ৩১ আগস্ট শেষ হবে। উপজেলার এমবি হাসকিং মিল ১৪ টন চাল এবং উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর গ্রামের কৃষক দিপেন চন্দ্র ও পৌরসভার স্বজন পুকুর এলাকার অ‌লিমু‌দ্দিন এর  কাছে ১ টন ক‌রে ধান সংগ্রহের মাধ্যমে বো‌রো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ