• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে ভর্তুকি মূল্যে হারভেস্টার মেশিন বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের ফুলবাড়ীতে ভর্তুকি মূল্যে একটি হারভেস্টার মেশিন (ধানকাটা যন্ত্র) বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় উপজেলা চত্বরে কৃষি অধিদপ্তরের উদ্যোগে পঞ্চাশ ভাগ ভর্তুকি মূল্যে এই হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।
 উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের বানাহার গ্রামের কৃষক তানজিলা বেগমের হাতে এই হারভেস্টার মেশিন (ধানকাটা যন্ত্র) চাবি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিকুল ইসলাম।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ৩২ লাখ টাকা মূল্যের একটি মেশিন,পঞ্চাশ ভাগ ভর্তুকি মূল্যে ১৫ লাখ পঞ্চাশ হাজার টাকায় শর্ত সাপেক্ষে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা, রুম্মান আক্তার আক্তার,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ শিবলী খন্দকার, বাংলা মার্ক লি: এর টেরিটরি ব্যাবস্থাপক মো. শামীম রেজা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ