• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

নীলফামারীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সিসি নিউজ।। বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়স্থ দলীয় কার্যালয় বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুর্ণরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। আওয়ামী লীগ নীলফামারী জেলা শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি বাবু খোকারাম রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন প্রমুখ। এসময় বক্তরা দাবি করে বলেন, বঙ্গবন্ধু কন্যাকে প্রকাশ্যে হত্যার হুমিকদাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহব্বান জানান। কর্মসূচিতে আওয়ামী লীগ ও তার সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য, গত ১৯ মে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে রাজশাহীতে বিএনপির সমাবেশ হয়। এতে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ