• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ ৪১ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

সিসি নিউজ।। দিনাজপুরে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আজ রোববার দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা গত ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, গত সপ্তাহে তাপমাত্রা সর্বোচ্চ ৩৮-৩৯ ডিগ্রি থাকলেও চলতি ১ জুন সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করে। ২ জুন ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস, ৩ জুন ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস আর আজ রোববার ৪ জুন ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৬ শতাংশ। তিনি আরও বলেন, ১৯৫৮ সালের ৩ জুন দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ৬৫ বছর পরে আবারও দিনাজপুরে ৪১ ডিগ্রি তাপমাত্রা ছাড়াল।

তীব্র গরম আর চলমান তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। অতিরিক্ত গরম আর অব্যাহত লোডশেডিংয়ে মানুষ কাবু হয়ে পড়েছে। রাস্তায় কমে গেছে মানুষের চলাচল। গরমে অসুস্থ হয়ে পড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে শিশু আর বৃদ্ধরা বেশি অসুস্থ হচ্ছে। চলমান তাপপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ