• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

নীলফামারীতে শ্রীশ্রী আনন্দময়ী কালিমাতা মন্দিরের শতবর্ষ পূর্তিতে নানা আয়োজন

সিসি নিউজ।। নীলফামারীতে নানা আয়োজনে পালিত হচ্ছে শহরে শ্রীশ্রী আনন্দময়ী কালিমাতা মন্দিরের শতবর্ষ পূর্তি। এ উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মন্দির চত্বর থেকে একটি বর্ণঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।
সভার প্রধান অতিথি ছিলেন নীলফামারীর পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ। এসময় মন্দির কমিটির সভাপতি ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষয় কুমার রায়ের সভাপতিত্বে বক্তৃতা দেন সহসভাপতি দেবাশীষ মজুমদার, সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সনদ কুমার দাস প্রমুখ।
আলোচনা শেষে মন্দির পরিচালনায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৪৬ ব্যক্তিকে সন্মননা প্রদান করা হয়। পরে সেখানে ধর্মসভা ও রামায়ন কীর্তন পরিবেশিত হয়।
মন্দির কমিটির সভাপতি অক্ষয় কুমার রায় জানান, মন্দিরের শতবর্ষ পূতি উপলক্ষে তিন দিনের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে পূজা অর্চনা, চন্ডীপাঠ, সমবেত প্রার্থনা, বৃক্ষরোপন, মঙ্গল প্রদীপ প্রজ্জলন, দ্বীপদান ও শ্যামা সঙ্গীত, ভক্তিমূলক গান, নৃত্যানুষ্ঠান পরিবেশন। গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটবে আগামীকাল শনিবার সন্ধ্যায় রামায়ন কীর্ত্তনের মধ্য দিয়ে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ