• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ক্ষেতলালে ৯০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদককারবারি আটক

জয়পুরহাট  প্রতিনিধি।। জয়পুরহাটের ক্ষেতলালে তুলশীগঙ্গা ইউপির অন্তর্গত দাশড়া সড়াইল গ্রামস্থ হাফিজিয়া মাদ্রসার সংলগ্ন রাস্তা থেকে দুই মাদক কারবারিকে আটক করেছে ক্ষেতলাল থানা  পুলিশ। আটকের সময় তাদের কাছ থেকে ৯০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কার জব্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে।।

বৃহস্পতিবার রাত ৭টায় ক্ষেতলাল থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম সড়াইল গ্রামস্থ হাফিজিয়া মাদ্রসা সংলগ্ন অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকৃতরা  হলেন- ক্ষেতলাল উপজেলা শহরের মীর ওবায়দুর রহমানের ছেলে মীর মোস্তাক আহম্মেদ ওরফে তালিম (২৭), বগুড়া শহরের পুরান বগুড়া এলাকার জলাদারপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে লিখন হাসান (২০)।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়৷  পরে তাদের তল্লাশি করে ৯০০ পিস ট্যাপেন্টাডলসহ একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।
এ বিষয়ে ক্ষেতলাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের জয়পুরহাটে চীফ জুডিশিয়াল আদালতের মাধ্যমে শুক্রবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ