• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন |

দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. জহির উদ্দিনের ইন্তেকাল

দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. জহির উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ উল করিম বাবু জানান, তিনি বোর্ডের ডরমিটরিতে থাকেন। আজ (বৃহস্পতিবার) সকালে তিনি অসুস্থ্য বোধ করলে বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা তাকে দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরী বিভাগে তাকে পরীক্ষা নিরীক্ষা করে হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউ ইউনিটে ভর্তি করা হয়। ভর্তির পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ জানান, কয়েকদিন থেকে তিনি অসুস্থ বোধ করছিলেন। আজকে সকালে বুকে ব্যথা অনুভূত হওয়ায় তাকে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে তিনি
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরন করেন।
প্রফেসর ড. জহির উদ্দিন ব্যাক্তিজীবনে ২ কন্যা সন্তানের জনক। তার গ্রামের বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া গ্রামে। বৃহস্পতিবার দুপুর ১২টায় শিক্ষা বোর্ডে প্রথম নামাজে জানাজা শেষে গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ