• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে স্কুলছাত্রীর বুদ্ধিমত্তায় রক্ষা পেল শতাধিক ট্রেনযাত্রী

সিসি নিউজ।। নীলফামারীর ডোমারে স্কুলছাত্রী আনোয়ারা বেগমের বুদ্ধিমত্তায় দূর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের শতাধিক যাত্রী। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা হাজীপাড়া গ্রামের রউফ সাহেবের লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

মাহিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আনোয়ারা বেগম বলেন, দুপুর আড়াইটার সময় আমি বাড়ির পার্শ্বে রেললাইন দিয়ে হাঁটছিলাম। সমানে দেখতে পাই রেললাইনে বড় ফাটল। তখন রেললাইনে ভেঙ্গে গেছে বলে চিৎকার দিলে আশপাশের মানুষজন ছুটে আসে। এসময় চিলাহাটি হতে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আসতেছিল। উপস্থিত সকলে মিলে লাল চাদর দেখিয়ে ট্রেনটি থামিয়ে দেই।

রেললাইনের ফাটলের খবর পেয়ে দ্রুত কর্তৃপক্ষকে অবগত করার কথা জানান ডোমার রেলওয়ে স্টেশন মাস্টার বাবু হোসেন। তিনি বলেন, খবর পেয়ে সৈয়দপুর থেকে রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী ঘটনাস্থলে আসেন। তিনি রেলওয়ের দক্ষ শ্রমিকদের দ্বারা দ্রুত রেললাইন মেরামত করেন। পরে ট্রেনটি নিরাপদে গন্তব্যের উদ্দেশ্য রওনা দেয়। চিলাহাটি ও ডোমার স্টেশন মিলে ট্রেনটিতে শতাধিক যাত্রী থাকার কথা নিশ্চিত করেন তিনি।

সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী সুলতান মৃধা বলেন, শীতকালে রেলপাত সংকুচিত হয়। এ সময় রেলপাতের জোড়াগুলো খুলে গিয়ে ফাটল দেখা দেয়। ডোমার-মির্জাগঞ্জ রেলপথের মাঝামাঝি রউফ সাহেবের লেভেল ক্রসিংয়ে নিকটে এরকম ঘটনাই ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে রেলপাতের ফাটল মেরামত করা হয়। এর ঘন্টা খানেক পরেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ