• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

জনগণের প্রত্যাশা পূরণে সংসদে যাবে জাতীয় পার্টি : জি এম কাদের

সিসি নিউজ ডেস্ক।। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে শপথ নিয়ে সংসদে যাব। যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করেছি। তাই এই মুহূর্তে শপথ না নিয়ে পিছু হটবো না আমরা। এ সময় সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর সেনপাড়ার স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে রংপুর বিভাগের বিভিন্ন জেলার জাপার এমপি প্রার্থীদের নিয়ে বৈঠক করেন তিনি।

জিএম কাদের বলেন, এই নির্বাচনে সরকার যেখানে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চেয়েছে, সেখানে সুষ্ঠু করেছে। আর যেখানে চেয়েছে তাদের লোকজনকে জেতাতে, সেখানে সিল মেরে তারা আমাদের লোকজনকে জোর করে হারিয়ে দিয়েছে।

বৈঠক প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, রংপুর বিভাগের জাপার হেরে যাওয়া প্রার্থীরা অনেকেই হতাশায় ভুগছিলেন তাই সবার সঙ্গে বসে সমস্যাগুলো শুনলাম এবং লিখিত স্টেটমেন্ট নিলাম। এই তথ্যগুলো পরবর্তীতে ফলোআপে কাজে লাগবে আমাদের।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুল রাজ্জাক প্রমুখ।

উৎস: ঢাকা পোস্ট


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ