• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জি এম কাদের বিরোধীদলীয় নেতা, উপনেতা হলেন আনিসুল ইসলাম

সিসি নিউজ ডেস্ক।। নানান জল্পনা-কল্পনার পরে অবশেষে দ্বাদশ জাতীয় সংসদ বিরোধীদলীয় নেতা পেয়েছে। প্রথমবারের মতো বিরোধী দলের নেতার আসনে বসতে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। আনিসুল ইসলাম মাহমুদ বিরোধী দলের উপনেতা হয়েছেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাঁদের বিরোধী দলের নেতা ও উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন বলে সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আবদুস সালাম জানান। এ বিষয়ে সংসদ সচিবালয় থেকে এরই মধ্যে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

স্পিকারের আদেশে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমত দল বা অধিসঙ্ঘের নেতা গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২(১) (ট) বিধি অনুযায়ী বিরোধী দলের নেতা। “বিরোধী দলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১” মোতাবেক চট্টগ্রাম-৫ হতে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করেছেন।’

১৮ জানুয়ারি সংসদীয় দলের বৈঠকে বিরোধী দল হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয় জাতীয় পার্টি। পরে তা স্পিকারের অনুমোদনের জন্য পাঠানো হয়।

সংসদের বিরোধীদলীয় নেতা মন্ত্রীর ও উপনেতা প্রতিমন্ত্রীর মর্যাদা পান। ‘বিরোধীদলীয় নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইনে’ তাঁদের সুযোগ-সুবিধা নির্ধারণ করা আছে। সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ও উপনেতার পৃথক কার্যালয়ও আছে।

এর আগে সংসদে এবার বিরোধী দল কারা হবে তা নিয়ে গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ছিল। স্বতন্ত্র সাংসদদের আলাদা মোর্চা করে বিরোধী দল গঠনের একটি প্রস্তাবও ছিল। কিন্ত সেটা শেষ পর্যন্ত হালে পানি পেল না।

তবে রোববার বিরোধীদলীয় নেতা ও উপনেতার প্রজ্ঞাপন জারির আগে দিনভর জাতীয় পার্টিতে চলেছে বহিষ্কার ও পাল্টা বহিষ্কার নিয়ে উত্তেজনা। দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ রোববার চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছেন।

সর্বশেষ একাদশ সংসদে জাপার কো-চেয়ারম্যন রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা ও জি এম কাদের রিরোধীদলীয় উপনেতা ছিলেন।

৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি আসন পেয়েছে। দলগতভাবে দ্বিতীয় সর্বোচ্চ ১১টি আসন পায় জাতীয় পার্টি। এ ছাড়া জাসদ একটি, ওয়ার্কার্স পার্টি একটি, কল্যাণ পার্টি একটি এবং স্বতন্ত্ররা ৬২টি আসন পেয়েছে।

নতুন এমপিরা ইতিমধ্যে শপথ নিয়েছেন। ৩০ জানুয়ারি (মঙ্গলবার) দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে বসবেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ