• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শ্রেণিকক্ষে ছাত্রকে গুলি করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

সিসি নিউজ ডেস্ক।। সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে গুলি করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। পরে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আজ সোমবার বেলা ৩টার দিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শিক্ষার্থীর নাম তমাল। তিনি ওই মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত হলেন ওই মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরিফ।

তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিন শাহরিয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘ক্লাস চলাকালীন ৪৫ জন শিক্ষার্থীর উপস্থিতিতে বিনা কারণে শিক্ষক রায়হান শরিফ তমালের ডান পায়ে গুলি করেন।’

এ ঘটনায় বিচারের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন বলেও জানান তিনি।

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী বলেন, ‘বিষয়টি তদন্ত করে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মন্ডল বলেন, ‘এ ঘটনায় মেডিকেল কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বিষয়টি পুরোপুরি না জেনে কিছু বলা যাচ্ছে না।’ উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ