সিসি নিউজ।। সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ও প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি এবং ‘খোরাক’ হোটেলের সত্ত্বাধিকারী মোঃ রেয়াজুল আলম রাজু সোমবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে রংপুর ডক্টরস মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি….. রাজিউন।
পারিবারিক ভাবে জানানো হয়েছে, ছাত্র-ছাত্রী ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ মঙ্গলবার বেলা ১-৩০ মিনিট থেকে ২-৩০ মিনিট পর্যন্ত মরহুমের মরদেহ লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে রাখা হবে।
একইদিনে মরহুমের ১ম জানাজা নামাজ বেলা ২-৩০ মিনিটে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং ২য় জানাজা নামাজ বাদ আসর দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের ইসবপুর গ্রামের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।