• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আবার আগুনে পুড়ল বিটুমিন কারখানা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে বিটুমিন তৈরির কারখানায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মতির মোড় এলাকায় অবস্থিত ওই কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।
এলালাবাসী ও কারখানার কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এম আর আর কন্স্ট্রাকশনের বিটুমিন তৈরির কারখানার ব্রয়লার থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে কারখানার ভেতরে। এতে কারখানার মূল্যবান মেশিন, কপার কোয়েল ও কারখানার ভেতরে একটি ঘর পুড়ে যায়। খবর পেয়ে সৈয়দপুরসহ ফায়ার  সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে হয়।
নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এনামুল হক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনিটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনের সুত্রপাত ও ক্ষতির পরিমাণ নির্নয়ে  তদন্ত কাজ চলছে।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ৩০ নভেম্বর একই কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ