• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

সিসি নিউজ।। দিনাজপুর জেলা সদরের নসিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশের সহকারী উপপরিদর্শক মমতাজ আলী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী পুলিশের উপপরিদর্শক আব্দুল জলিল গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে দিনাজপুর-দশ মাইল মহাসড়কের নসিপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মমতাজ আলীর গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার দোগাছি গ্রামে। তারা উভয়েই দিনাজপুর সদরের পুলহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

এলাকাবাসী ও কোতোয়ালি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের দুই সদস্য দিনাজপুর থেকে দশ মাইলের দিকে যাওয়ার পথে পেছন দিক থেকে একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পুলিশের এএসআই মমতাজ আলী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

অপর পুলিশ সদস্য আবদুল জলিলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এসআই আব্দুল জলিলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফরহাদ হোসেন জানান,  ঘাতক ট্রাকটির চালক পলাতক রয়েছে। এই বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ