সিসি নিউজ।। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নীলফামারীতে সমাবেশ করেছে জেলা বিএনপি। বুধবার বেলা ১১টার দিকে জেলা শহরের পৌর মার্কেট চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দেন বিএনপির কেন্দ্র্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। এসময় জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তৃতা দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন, সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সভাপতি মাহাবুব উর রহমান, সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম বাবলা প্রমুখ। বক্তরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।