• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হিন্দু সম্প্রদায়ের জান-মালের রক্ষার দায়িত্ব এখন বিএনপির নেতা-কর্মীদের- মির্জা ফখরুল

সিসি নিউজ।। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা পরিকল্পিতভাবে দেশে অশান্ত পরিবেশ সৃষ্টির অপচেষ্টায় হিন্দু সম্প্রদায়ের লোকদের ওপর ও তাদের বাড়ি-ঘরে হামলা করছে। এ অবস্থায় এখন হিন্দু সম্প্রদায়ের জান-মালের রক্ষায় দায়িত্ব বিএনপির দলীয় নেতা-কর্মীদের নিতে হবে।

আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে নীলফামারীর সৈয়দপুরে শহীদ স্মরণীতে (সিএসডি মোড়) বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সড়কপথে ঠাকুরগাওয়ে যাওয়ার সময় উল্লেখিত স্থানে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা কালে কথাগুলো বলেন তিনি।

এ সময় রাজনৈতিক সৈয়দপুর জেলা বিএনপি সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সহ- সভাপতি শফিকুল ইসলাম জনি ও সুমিত কুমার আগারওয়াল, সাধারণ সম্পাদক শাহিন আকতার, সহ- সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামানিক, বিএনপি নেতা শওকত হায়াৎ শাহ, শাহিন আকতার প্রমুখসহ দলীয় বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব আরও বলেন, এখন আপনাদের কঠিন সময়। এই বিপ্লবকে যদি উন্নতি করতে না পারি তাহলে আবার অন্ধকারে তলিয়ে যেতে হবে। তাই দয়া করে কাউকে কোনো রকম উচ্ছৃঙ্খলতা, কারো ওপর হামলা, আক্রমন এসব করতে দিবেন না। এমন কোনো কথা বলবেন না যে কথাটা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিবে।

মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। এ অবস্থায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষন দিয়েছেন। সেই ভাষনে তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছেন হিংসা নয়, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয় আমরা সবাই ভাইয়ের মতো। আমরা শান্তিময় দেশ গড়ে তুলব। পরে সেখান থেকে তিনি সড়ক পথে ঠাকুরগাওয়ের উদ্দেশ্যে রওনা দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ