• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

নীলফামারীতে সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ

সিসি নিউজ।। শপথ গ্রহণ করেছেন নীলফামারী সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত সভাপতি আরেফ রব্বানী ও সাধারণ সম্পাদক কাজী তরিকুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি।
রবিবার বিকেলে জেলা শহরের কালিতলা বাসটার্মিনালে অবস্থিত সড়ক পরিবহণ মালিক গ্রুপের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম।
এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম ও সাধারণ সম্পাদক জামিয়ার রহমান বক্তব্য দেন।
গ্রুপ সুত্র জানায়, শতাধিক সদস্যের এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে আরেফ রব্বানীকে প্রধান করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। পরে ২৬আগষ্ট ১৩সদস্যের পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
নিবার্চন পরিচালনা কমিটির প্রধান এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম বলেন, গ্রুপের ৮০জন সদস্য অনাস্থা আনায় পুর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। পরবর্তিতে যথাযথ নিয়ম অনুসারে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। গ্রুপের নবনির্বাচিত নেতৃবৃন্দ রবিবার বিকেলে শপথ গ্রহণ করেন।
নীলফামারী সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত সভাপতি আরেফ রব্বানী বলেন, গতিশীল এবং পরিচ্ছন্ন একটি পরিবহন সেক্টর প্রতিষ্ঠিত করার চেষ্টা করবো।
সবাইকে সাথে নিয়ে সড়ক পরিবহন মালিক গ্রুপ কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ