• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে শ্রমিকদলের কর্মী সভা অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কার্যক্রম গতিশীল করা এবং সৈয়দপুর রাজনৈতিক জেলা শ্রমিক দলের কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির রংপুর বিভাগীয়  সহ সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক। সভাপতিত্ব করেন শ্রমিকদলের রংপুর বিভাগীয়  যুগ্ম আহবায়ক কাজী আমিরুল ইসলাম ফকু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবদুল গফুর সরকার।
সৈয়দপুর রাজনৈতিকজেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম জনির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক  সামছুল আলম, জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমানিক, এম এ পারভেজ লিটন, মানোয়ার হোসেন মন্টু, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বিএনপির নেতা আলহাজ্ব শওকত চৌধুরী, শওকত হায়াত শাহ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শেখ বাবলু, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারন সম্পাদক মমিনুল ইসলাম রাব্বী প্রমূখ। বক্তারা বলেন, মেধা ও দক্ষতার ভিত্তিতে  উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে শ্রমিক দলের কমিটি গঠন করা হবে। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও মহান স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করা হয় ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ