• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে নদীতে নিখোঁজের সাড়ে ৩ ঘন্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

সিসি নিউজ।। সৈয়দপুরে খড়খড়িয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্র শাহিন আলমের (১৬) মরদেহ সাড়ে ৩ ঘন্টা পর উদ্ধার করেছে ডুবুরি দল।

শাহিন আলম সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের তেলিপাড়ার আবু তালেবের ছেলে এবং স্থানীয় পোড়ারহাট সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে চান্দিয়ার ব্রীজের ঘাটে তিন সহপাঠীদের সাথে গোসল করতে নেমে ওই ঘটনা ঘটে।

প্রতিবেশী আজাহার আলী বলেন, তিন বন্ধু মিলে সকাল ১০টার দিকে বাড়ীর পাশে খড়খড়িয়া নদীতে গোসল করতে যায় শাহিন। গোসলের এক পর্যায়ে বন্যায় প্লাবিত খরস্রোতা নদীতে ডুবে যায় তারা। অন্যান্যরা পাড়ে উঠতে পারলেও নিখোঁজ হযে যায় শাহিন আলম।

খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও রংপুরের ডুবুরি  দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় সাড়ে ৩ ঘন্টা পর ঘটনাস্থল থেকে নদীর ভাটির দিকে ১শ গজ দূর থেকে নিখোঁজ শাহিনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনী প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ