সিসি নিউজ।। নীলফামারীতে জাতীয়তাবাদী তাঁতীদলের জেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা শহরের পৌর মার্কেটে অবস্থিত দলীয় কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার প্রধান অতিথি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম বিশেষ অতিথি ছিলেন।
এসময় প্রধান বক্তার বক্তৃতা দেন জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম। জেলা তাঁতী দলের আহবায়ক শাহজাদা মুক্তির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক হুসেন আলী ও সৈয়দ নূরনবী হোসেন নয়ন প্রমুখ।
কর্মীসভা শেষে শাহজাদা মুক্তিকে সভাপতি ও হুসেন আলীকে সাধারণ সম্পাদক করে জেলা তাঁতী দলের আংশিক কমিটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। শেষে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়।