• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে শীতার্তদের মাঝে হাজী কল্যাণ সমিতির কম্বল-শাড়ি-লুঙ্গি

সিসি নিউজ।। নীলফামারীতে ৪০০ দুঃস্থ মানুষের মাঝে কম্বল, শাড়ি, লুঙ্গি বিতরণ করেছে হাজী কল্যাণ সমিতি। শনিবার বিকালে নীলফামারী শহরের সৈয়দপুর সড়কে অবস্থিত শাহ ভিলায় ওই বিতরণ কর্মসূচির আয়োজন করে জেলা ও পৌর হাজি কল্যাণ সমিতি।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় পৌর হাজী কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুস সামাদ শিকদার, জেলা হাজী কল্যাণ সমিতির সভাপতি ময়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা হাজী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, প্রচার সম্পাদক মো. নুরুন্নবী, সদস্য মো. মজিবর রহমান, পৌর হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শামসুল হক প্রমুখ।

পৌর হাজী কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুস সোবহান বলেন, ‘অসহায় ও দুঃস্থ মানুষের জীবনমান উন্নয়নে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। অসহায় দুঃস্থ মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য বিত্তবানদের উৎসাহিত করতে আমাদের এ আনুষ্ঠানিকতা’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ