মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৮:০১ অপরাহ্ন
বিজ্ঞাপন
শিরোনাম :

নওগাঁয় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ

আপডেট :

নওগাঁ প্রতিনিধিঁ।। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারেক রহমানের পক্ষ থেকে নওগাঁয় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে নওগাঁ শহরের কাঁঠালতলি এলাকায় জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিনের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সদস্য ও জাসাস সাধারন সম্পাদক এস.কে.এম ইকবাল, সদর উপজেলা কৃষক দলের সভাপতি মুমিনুল হক ছানা,জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এনামুল হক, সাবেক পৌর কাউন্সিলর সোহেল রানা, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক টিপু সুলতান সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
বিএনপি নেতা মাসুদ হাসান তুহিনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নওগাঁ পৌরসভার ৯টি ওয়ার্ডে এ পর্যন্ত ৫ হাজার কম্বল বিতরণ করা হয় ।

আপনার মতামত লিখুন :

Comments are closed.