• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন |

নীলফামারীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

সিসি নিউজ।। নীলফামারীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ‘ওয়ারিয়র্স অফ জুলাই’ নামে জুলাই গণঅভ্যুত্থানে আহত সম্মুখ যোদ্ধাদের সংগঠনের ব্যানারে ওই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ শেষে সেখানে অনুষ্ঠি সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা দেন ‘ওয়ারিয়র্স অফ জুলাই’ জেলা কমিটির আহ্বায়ক মো. সাইমুন সাকিব, যুগ্ম-আহ্বায়ক মো. হাবিবুল্লাহ, সদস্য সচিব হাসান রেজা, যুগ্ম-সদস্য সচিব শাহরিয়ার ইসলাম হাবিল, মুখ্য সংগঠক মোস্তফা মাহমুদ শ্রেষ্ঠ, মুখপাত্র সিয়াম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন,‘আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দুর্নীতি, দুঃশাসন ও জনগণের ভোটাধিকার হরণ করেছে। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে তা কখনও মেনে নেওয়া যাবে না। বাংলাদেশে ফ্যাসিস্ট এই আওয়ামী লীগ সরকারের রাজনীতি করার অধিকার নেই’। অবিলম্বে আওয়ামী লীগের দ্বারা সংঘটিত সকল অন্যায়, হত্যা, গুমের বিচার নিশ্চিত এবং নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান।

← Back

Thank you for your response. ✨

← Back

Thank you for your response. ✨

← Back

Thank you for your response. ✨

← Back

Thank you for your response. ✨


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ