• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইলেকশন ছাড়া একটি দায়বদ্ধ সরকার হয় না- বেবি নাজনীন

সিসি নিউজ।। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বেবী নাজনীন বলেছেন, বিএনপি আগে ইলেকশন চায়। ইলেকশন ছাড়া জনগনের কাছে একটি দায়বদ্ধ সরকার হয় না। যে দলের জবাবদিহিতা এবং গ্রহনযোগ্যতা থাকে, জনগন তাকে ভোটের মাধ্যমে সরকার গঠন করে। বিএনপি চায় জনগনের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে। বয়স পূর্ণ হলেও বর্তমান প্রজন্ম দীর্ঘদিন ভোট প্রয়োগ করতে পারেনি। মেধা ও জ্ঞানভিত্তিক এবং শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণ করতে দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনবান্ধব সরকার কায়েম করতে হবে। আজ ১লা মে আর্ন্তজাতিক শ্রমিক দিবস উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। কিশোরগঞ্জ উপজেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। বেবী নাজনীন অন্তবর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা সংস্কার করতে চান, সেটার প্রতি আমাদের সম্মান ও ভালবাসা আছে। আমাদের ভাইস চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছে, সেখান থেকে কিছু নির্দেশনা নিয়ে সংস্কার করুণ এবং ইলেকশনের রোডম্যাপ দিন। বেবী নাজনীন আরো বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আগামীতে ঐক্যবদ্ধ থাকব। যত বাঁধা আসুক, আমাদেরকে ভাঙতে পারবে না ইনশাআল্লাহ। একটি নতুন দেশ গড়ার জন্য আমাদের নেতা তারেক রহমান ৩১ দফার সংস্করণ কর্মসূচি দিয়েছে। এর মধ্যেই সব ধরণের রাষ্ট্র সংস্কার খুঁজে পাবেন। দেশমাতা বেগম খালেদা জিয়া জেল- জুলুম উপেক্ষা করে দেশে থেকেছেন। তিনি দেশ থেকে পালাননি। বিএনপির কোন নেতা-কর্মীও পালায়নি। আমাদের তো পালাবার যায়গা নেই। পালাতে গেলে বঙ্গেপসাগরে ঝাঁপ দেওয়া ছাড়া উপায় নেই। আমাদের তো আর সাধ্য নেই যে, ইন্ডিয়া কিংবা বিদেশের বাড়ীতে থাকব। সেজন্যই বুকে পাথর বেঁধে সব কিছুই উপেক্ষা করে ধান খেতে কিংবা জঙ্গলে রাত কাটাতে হয়েছে নেতা-কর্মীদের। দজ্জাল শেখ হাসিনার সরকার, আমার নেতা তারেক রহমান সহ অনেক পরীক্ষিত নেতা কর্মীদের জোর করে নির্বাসনে পাঠিয়েছিল। শেষ পর্যন্ত তাদেরই দেশ থেকে পালাতে হলো। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, নীলফামারী জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য শওকত চৌধুরী, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম,এ, লিটন পারভেজ, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সদস্য মাসুদ রানা পাটোয়ারী, কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম লাল ও সাংগাঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম শিপু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শ্রমিকদল নেতা আহসান হাবিব ময়না। পরে বেবী নাজনীনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় পথচারীরা মূহুর্মূহু করতালী দিয়ে উচ্ছাস প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ