• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ভিসা প্রতারক আটক, সেনাবাহিনীর পোশাক তৈরীর কাপড় উদ্ধার 

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে যৌথবাহিনীর অভিযানে ভিসা প্রতারক চক্রের সোহেল (৩০) নামে এক সদস্যকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের মৃত মোন্নাফ হোসেনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক সোহেল রানা নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বেড়াকুটি গ্রামের মাঝাপাড়ার আখতারুজ্জামান বাবুর ছেলে। তার বিরুদ্ধে ভিসা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। অভিযানের সময় রকি নামে তার এক সহযোগী পালিয়ে গেছে। রকি বাড়ির মালিক মৃত আব্দুল মোন্নাফের পুত্র।
পরে যৌথবাহিনীর সদস্যরা ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি বড় সাইজের ছোড়া, ২টি চাকু, সেনাবাহিনীর পোশাক ও পোশাক তৈরীর আনুমানিক ১০ গজ কাপড়, একটি এসার ল্যাপটপ, ১৩টি এন্ড্রয়েড ও ৪টি বাটন মোবাইল ফোনসেট, ১০টি সীম, মাহমুদ হাসান রকির সহ ২টি পাসপোর্ট এবং শুধু স্বাক্ষর কৃত ২টি ১০০ টাকা ও ৭টি ৫০ টাকা মূল্যের ফাঁকা নন জুডিশিয়াল স্টাম্প উদ্ধার করে।
এছাড়াও সোহেল রানার ব্যবহৃত লাইসেন্স বিহীন কালো রংয়ের সুজুকি আর ওয়ান ফাইভ মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। এগুলো প্রতারণার কাজে ব্যবহৃত হতো বলে ধারণা করছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দীন বলেন, আটক ভিসা প্রতারক সোহেল গরীব ও নিরীহ মানুষের কাছ থেকে মিথ্যা ভিসা দেওয়ার আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিতো। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ধরনের অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ