• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে নীলফামারীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

সিসি নিউজ।। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে জেলা শ্রমিকদলের আয়োজনে ওই কর্মসূচি পালিত হয়। দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে সমাবেশ করে।

বিক্ষোভ সমাবেশ থেকে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্পর্কে কটুক্তির প্রতিবাদ জানানো হয়।
জেলা শ্রমিক দলের সভাপতি নূরে আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা দেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মুক্তার হোসেন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান প্রমুখ।
বক্তারা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচারের মাধ্যমে জাতীয় নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে যা বিএনপি ও দেশের জনগণ কখনো মেনে নেবে না’। অবিলম্বে অপপ্রচার বন্ধ করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানানো হয় এসময়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ