• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন |

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নীলফামারীতে জেলা জামায়াতের গণমিছিল

সিসি নিউজ।। নীলফামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের বড় বাজার থেকে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে সমাবেশে মিলিত হয়। এসময় জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজুপর অঞ্চলের টিম সদস্য মো. মমতাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. মমতাজুল ইসলাম বলেন, ‘ গণঅভ্যুত্থান মনে করিয়ে দেয় অন্যায় অত্যাচার আর নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যায় না। ৫ আগস্ট ঐতিহাসিক একটি দিন। ছাত্র-জনতার বিপ্লবে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।’
জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা ওই গণমিছিলে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ