সিসি নিউজ।। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিশিষ্ট সঙ্গীত শিল্পী বেবি নাজনীন বলেছেন,দেশে নির্বাচন পেছানোর জন্য এখনও ষড়যন্ত্র চলছে। সে সব মোকাবেলায় সকল দ্বন্দ্ব ভুলে গিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখতে হবে আমরা সবাই এক পরিবারের সদস্য, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যে কোন কর্মসূচি পালনে রাজপথে থাকতে হবে।
আজ বুধবার বিকেলে ছাত্র -জনতার গণআন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র- জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি আয়োজিত বিজয় র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন।
শহরের রংপুর রোডস্থ সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে তিনি আরও বলেন, আন্দোলন সংগ্রাম এখনও শেষ হয়নি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পাশাপাশি অন্যান্য ষড়যন্ত্রকারীরা দেশকে অস্থিতিশীল করতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি যাতে আগামিতে রাষ্ট্রক্ষমতায় না আসতে পারে সেজন্য বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তৎপরতা চালানো নির্বাচন পেছানোর। তাই তাদের এসব ষড়যন্ত্র মোকাবেলায় জনগনকে সাথে নিয়ে রাজপথে থাকার আহবান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। দলটির সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বিলকিস ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি যথাক্রমে এ্যাড. এস এম ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম জনি, জিয়াউল হক জিয়া, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক,
কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক সাঈদ সুজন, সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারন সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু, বিএনপির অন্যতম নেতা অধ্যাপক শওকত হায়াত শাহ, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন, সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া, সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনার, জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফুল হক, সদস্য সচিব জুয়েল বাবু, জেলা
মহিলা দলের সভাপতি রওনক জাহান রেনু, সাধারণ সম্পাদক রুপা হোসেন, জাসাসের জেলা আহবায়ক হামিদুল ইসলাম, জিয়া মঞ্চের আহবায়ক মোহাম্মদ আলী প্রমুখ।
সমাবেশ শেষে জেলা বিএনপির নেতৃত্বে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। জেলা বিএনপি, উপজেলা,পৌর এবং কিশোরগঞ্জ উপজেলা বিএনপিসহ যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, জাসাস,মহিলা দল, জিয়া মঞ্চ, শহিদ জিয়া স্মৃতি সংসদ, তাঁতীদল, মৎস্যজীবি দল, নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সৈয়দপুর রাজনৈতিক জেলাসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকসহ সর্বস্তরের জনতা এতে অংশ নেয়। বাদ্যযন্ত্রের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ও ব্যানার নিয়ে র্যালিটি শহীদ ডা. জিকরুল হক সড়ক হয়ে সিনেমা রোড ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।