• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :

জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসির হোসেন (৫৮)  নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার  (১৮ অক্টোবর ) দুপুরে ক্ষেতলাল  উপজেলার কামারগাড়ী এলাকায় জয়পুরহাট-ক্ষেতলাল  সড়কে এ দুর্ঘটনা ঘটে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নাসির হোসেন ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মুন্সিপাড়ার আব্দুল বারীর ছেলে।
(ওসি) আব্দুল করিম  জানান, নাসির হোসেন ক্ষেতলাল পৌর শহরে টিসিবির পণ্য ক্রয় করে মোটরসাইকেল যোগে  নিজ বাড়ি ফিরছিলেন। পথে জয়পুরহাট-ক্ষেতলাল  সড়কের কামারগাড়ী এলাকায় অপরদিক থেকে আসা  দ্রুতগ্রামী আরেকটি মোটরসাইকেলের  সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন নাসির হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ