সিসি নিউজ।। নীলফামারীতে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলা শহরের বাবুপাড়ায় ওই মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি আলমগীর সরকার, সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাহেদুল ইসলাম দোলন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান প্রমুখ।