• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ।। নীলফামারীতে ২১তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে অতিথিরা ইউএসএস কার্যালয় চত্বরে বৃক্ষরোপন করেন।

আলোচনা সভায় ইউএসএস এর নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তৃতা দেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আকতাররুল ইসলাম, ব্যুরো বাংলাদেশের এলাকা ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম, উদ্দীপনের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুল আউয়াল, জনকল্যাণ সংস্থার প্রতিনিধি মো. তহিদুল ইসলাম, পশ্চিম ছাতনাই সমাজ উন্নয়ন সংস্থার মো. আব্দুস সামাদ, খগাখড়িবাড়ি সমাজ কল্যাণ সংস্থার মো. মশিয়ার রহমান, জোড়াবাড়ি সমাজ কল্যাণ সংস্থার মো. আসাদুজ্জামান, বালাপাড়া মানব কল্যাণ সংস্থার মো. আবুল কালাম, ধর্মপাল সমাজ কল্যাণ সংস্থার মো. সুলতান আলী প্রমুখ। বক্তারা জনকল্যাণে বাংলাদেশ এনজিও ফাউ-েশনের দীর্ঘ পথ চলার প্রশংসা করেন।
উল্লেখ্য, ২০০৪ সালে ক্ষুধা ও দাবিদ্রমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন গঠিত হয়। বর্তমানে এক হাজার ১৪৮টি সহযোগী উন্নয়ন সংস্থার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে ফাউন্ডেশন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ