• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

সিসি নিউজ।। নীলফামারীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারুফ হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সারে ৭টার দিকে সদর উপজেলার গোরগ্রাম ইউনিয়নের হাজিগঞ্জ বাজারে ওই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মারুফ হোসেন সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের ছত্রছাল গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি নীলফামারী জজ আদালত চত্বরে ক্যান্টিন পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন মারুফ হোসেন। পথে হাজিগঞ্জ বাজার সংলগ্ন সড়কে বিপরীত দিকে থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিৎ করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ‘ ঘটনার পর নিহতের স্বজনরা লাশ নিয়ে গেছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। আইনি প্রক্রিয়া চলমান আছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ