• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে গোলটেবিল বৈঠক

সিসি নিউজ।। নীলফামারীতে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল থেকে অর্ধদিন ব্যাপী জেলা শহরের একটি কমিউনিটি সেণ্টারে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। গণতন্ত্র শক্তিশালী করণ কার্যক্রমের অধীনে বৈঠকের আয়োজন করে জেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
বৈঠকে সুজনের জেলা কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তৃতা দেন সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, সুজনের রংপুর অঞ্চলের প্রতিনিধি রাজেশ দে, বীর মুক্তিযোদ্ধা বঙ্কু বিহারী রায়, নীলফামারী বড় মসজিদের খতিব মওলানা আশরাফুল হক নুরানী, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি আকতারুল আলম রাজু, ডা. মো. আউয়াল, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান, সাবেক সভাপতি তাহমিনুল হক, উদ্যোক্তা ফৌজিয়া ইয়াসমিন জলি, রউফল আলম, মানবাধিকার কর্মী ডেইজি মাশরাফি, সাংবাদিক হাসান রাব্বী প্রধান, কবি মনি খন্দকার প্রমুখ।
বক্তারা দেশের বর্তমান প্রোপটে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরে গণতন্ত্রের উত্তরণের জন্য নাগরিক সমাজের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন,‘একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় সচেতন নাগরিকের অংশগ্রহণ ও সংগঠিত উদ্যোগ অপরিহার্য। নির্বাচন ব্যবস্থার সংস্কার, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ জোরদারে সম্মিলিতভাবে কাজ করতে হবে’।
জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধি সমাজের প্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শেণিপেশার দেড় শতাধিক মানুষ অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ