• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনালের জোন মিটিং অনুষ্ঠিত

সিসি নিউজ।। লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর দ্বিতীয় এ্যাডভাইজারি জোন মিটিং নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে শহরের সুনতানগরস্থ ড্রিম প্লাস হোটেল এন্ড রিসোর্টে সেমিনার কক্ষে ওই মিটিংয়ের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ বাংলাদেশ এর জোন চেয়ারপার্সন ও সৈয়দপুর সরকারি কলেজের জ্যেষ্ঠ লায়ন প্রভাষক কহিনুর বেগম।
জোন মিটিংয়ে ডিজি টিমের সদস্য লায়ন দেবদাস শাহ, লায়ন সুব্রত সেন, লায়ন আজাদ রহমান, লায়ন রাকিব হোহেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মো. মোস্তাফিজুর রহমান, রিজিয়ন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) লায়ন সাংবাদিক আমিনুল হক, লায়ন মো. মোখলেছুর রহমান জুয়েল, লায়ন মো. আনিসুর রহমান বুলেট, লায়ন মো. জোবায়দুল ইসলাম মিন্টু, লায়ন মো. জাকির হোসেন মেনন প্রমুখ উপস্থিত ছিলেন।
মিটিংয়ে দুইটি জোনের নেতৃবৃন্দ তাদের নিজ নিজ ক্লাবের রিপোর্ট উপস্থাপন করেন। পরবর্তীতে রিপোর্ট পর্যালোচনা করে ভবিষ্যৎ কর্মপন্থা পরিচালনা করার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
মিটিংয়ের শেষে লায়ন্স  ক্লাব অব সৈয়দপুর সানফ্লওয়ারের সভাপতি লায়ন মো. রেজাউল হক, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সেক্রেটারি লায়ন হাসান ইমাম এবং লায়ন্স ক্লাব অব পার্বতীপুর এর লায়ন আবু সালেহ মঞ্জু তাদের ক্লাবের রিপোর্ট ডিজি টিমের এবং জোন চেয়ারপার্সনদের হাতে তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ