সিসি নিউজ।।নীলফামারীতে সংবাদিকদের সঙ্গে মত বিনিময়ন করেছেন নীলফামারী-২ (সদর) আসনের জামায়াত প্রার্থী মো. আলফারুক আব্দুল লতীফ। শনিবার বিকেলে নীলফামারী প্রেসক্লাবে ওই সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন, ‘নীলফামারীর চিলাহাটিতে যে স্থল বন্দর রয়েছে সেটি চালুই হয়না, চালু হলেও আবার বন্ধ হয়ে যায়। এই বন্দরটাকে যদি আমরা চালু করতে পারি, এখানে ভারত সংলগ্ন চায়না, ভুটান নেপাল রাষ্ট্রের সঙ্গে আমাদের বানিজ্যিক সম্পর্ক আছে, এগুলোর সঙ্গে সড়ক এবং রেলপথে সরাসরি যোগাযোগ সৃষ্টি করে এ পথে আমরা বানিজ্য সম্পর্কটা জড়ালো করে জেলার বর্তমান যে অবস্থা আছে এর অনেক বেশি উন্নয়ন করতে পারবো ইনশাআল্লাহ’।
জেলার উন্নয়ন ভাবনায় তিনি আরও বলেন,‘আমাদের ইপিজেড (উত্তরা ইপিজেড) পূর্নাঙ্গ নয়, কারণ এটিতে কোন কণ্টেইনার টার্মিনাল নেই। এই ইপিজেড থেকে সরাসরি সমুদ্র বন্দরগুলোতে সড়ক এবং রেলপথে যোগাযোগের ব্যবস্থা নেই। এখানে একটি টেক্সটাইল মিল রয়েছে সেটি কয়েক যুগ থেকে চালু নেই। এতবড় একটি স্থাপনা, অনেক জমি। খুব আনায়াসে এখানে একটি ই-াস্ট্রি চালু হলে ইকোনমিক ফ্লো যুক্ত হবে, কিন্তু করা হয়নি’। কৃষি নির্ভর নীলফামারীর কথায় তিনি বলেন,‘আমাদের এখানে যে ফসল উৎপাদিত হয়, এগুলোর প্রসেসিং ব্যবস্থা নীলফামারীতে যদি হতো, তাহলে একদিকে ইকোনমিক ফ্লো বাড়তো, আরেকদিকে অনেক কর্মীর কর্মসংস্থান হতো। এতে করে যে কৃষকেরা ফসল উৎপাদন করেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হতো’।
নীলফামারীকে শিল্পায়নের কথায় তিনি আরও বলেন,‘আমরা যদি কৃষি খাতকে ঠিক রেখে শিল্পয়নের দিকে যাই তাহলে নীলফামারীর র্যাপিড উন্নয়ন হবে। এজন্য উদ্যোক্তাদের সাহস দেওয়া, ব্যাংকগুলোকে সার্পোট দেওয়ার জন্য রাজি করানো. সরকারি এবং বেসরকারি খাতকে নীলফামারীর জন্য আরও উৎসাহিত করা, শ্রমিকদের সারাবছর কাজ করার মত পরিবেশ সৃষ্টি করে দেওয়ার কাজগুলো করে দিতে পারলে আমরা নীলফামারীতে অনেক ভারি শিল্প নিয়ে আসতে পারবো। যা নীলফামারীর উন্নয়নের জন্য বিরাট একটি কাজ হবে’।
এসময় তিনি নীলফামারীর শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে কথা বলেন। পাশর্^বর্তী লালমনিরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম জেলার সঙ্গে সরাসরি যোগাযাগ স্থাপনের কথা তুলে ধরেন তিনি।
নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আমীর আবু হানিফা শাহ্, শহর সেক্রেটারী অ্যাডভোকেট আনিছুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারী, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আহমাদ রায়হান ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোকাররম হোসেন সাঈদী, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম প্রমুখ।