
সিসি নিউজ।। নীলফামারী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার সৈয়দপুর পৌরসভার মিস্ত্রিপাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে খুরশিদ হক (৩২) এবং একই মহল্লার আব্দুর রহমানের ছেলে মাহতাব আলম (৩৫)।
পুলিশ জানায়, শনিবার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মতলুবর রহমান এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা নীলফামারীর একটি আভিযানিক দল প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সৈয়দপুর পৌরসভার মিস্ত্রিপাড়াস্থ মাদক ব্যবসায়ী (ডিলার) খুরশিদ এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ১ হাজার ২৫পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করে।
জেলা পুলিশের দাবী গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সৈয়দপুর এলাকায় পুলিশের চোখকে ফাঁকি দিয়ে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য খুচরা ও পাইকারী ক্রয় বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণিক ১০(ক)/৮(খ)/৪১ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।