• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল ফোনসহ আটক-১ 

সিসি নিউজ।। নীলফামারীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তির নাম আলমগীর হোসেন (৩০)। তিনি সদর উপজেলার সুবর্ণখুলী এলাকার কুদ্দুস আলীর ছেলে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাজিরহাট বাজারে অবস্থিত আরিফা টেলিকম নামের একটি মোবাইল দোকানে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালায় ডিবি পুলিশের একটি আভিযানিক দল।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ জানায়, অভিযানকালে দোকানটি তল্লাশি করে ২০টি সচল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ২০টি অকেজো মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ৪০টি মোবাইল ফোন চোরাই বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ায় সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা তৈরি করে সেগুলো জব্দ করা হয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, এ ঘটনায় নীলফামারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ