সিসি নিউজ।। নীলফামারীতে দারিদ্র বিমোচনে ‘যাকাতের ভূমিকা ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মোছাদ্দিকুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।
প্রবন্ধ উপস্থাপন করেন রংপুরস্থ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. হাফেজ মাওলানা রকিব উদ্দিন আহাম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নীলফামারী সরকারি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ওমর ফারুক।
শেষে মোনাজাত পরিচালনা করেন নীলফামারী বড় মসজিদের খতিব মাওলানা খন্দকার আশরাফুল হক নুরী।
জেলা ইসলামিক ফাউ-েশনের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম জানান, জেলায় ২০২৪-২০২৫ অর্থ বছরে ১৩ লাখ ৪৯ হাজার ৩০০ টাকা যাকাত আদায় হয়েছে।